নীলদর্পণ : যে নাটক ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল
বাংলা সাহিত্যে আলোরন সৃষ্টি করা কালজয়ী নাটক নীলদর্পণ। ১৮৬০ সালে ঢাকা থেকে প্রকাশিত হওয়া দীনবন্ধু মিত্রের এই নাটক সারা ফেলে দিয়েছিল সাধারণ মানুষদের মনে। তবে সাদা চামড়ার নাক উঁচু ইংরেজ সমাজ এই নাটককে তারা মেনে নিতে পারে নি। দীনবন্ধু মিত্র এই নাটকটি নিজ নামে প্রকাশ করেন নি, তিনি ‘নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিকেনাভিপ্রণীতং’ নামক ছদ্ম নামে নাটকটি প্রকাশ করেছিলেন। এর ঠিক পরের বছর ১৮৬১ সালে মাইকেল মুধুসূধন দত্ত নীলদর্পণের ইংরেজি অনুবাদ করেন Nil Durpan, or The Indigo Planting Mirror নামে; মধুসূধন লেখকে ছদ্ম নাম হিসেবে নিজের নাম ব্যবহার করেছিলেন A Native নামে। বইটি প্রকাশে সাহায্য করেছিলেন খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জ্যামস লঙ। অনেক সাহিত্য বিশেষজ্ঞ মনে করেন পাদ্রী জ্যামস লঙ নিজেই এই নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। সে যাই লোক, বই প্রকাশের পেছনে লঙ সাহেবের ভূমিকা থাকায় ইংরেজ আদালত পাদ্রী জেমস লঙ কে এক হাজার টাকা জরিমানা করেছিলেন, সেই সাথে কারাদণ্ড। শাস্তির কারণ এই বই সারাদেশে উত্তেজনা সৃষ্টি করেছে, সেই সাথে ইংরেজ সমাজের মুখে তা চুনকালি লেপন করেছে।
